মালদা

তৃণমূল কংগ্রেসের বুথ ভিক্তিক কর্মী সম্মেলন বৈষ্ণবনগরে, অন্যান্য দল ছেড়ে শতাধিক কর্মীর যোগদান তৃণমূলে

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রবিবার তৃণমূল কংগ্রেসের বুথ ভিক্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হল মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের বৈষ্ণবনগর হাই স্কুল প্রাঙ্গণে। কালিয়াচক তিন নম্বর ব্লকের ১৪ টি অঞ্চল থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী অংশ নেয় রবিবার অনুষ্ঠিত এই কর্মী সভায়। উপস্থিত ছিলেন, রাজ্য তৃণমূল নেতা অসিত বরণ বসু, মালদা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্লান ভাদুরি, কালিয়াচক তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নালেপ আলি সহ তৃণমূল কংগ্রেসের যুব নেতা কাজল গেসামি, তৃণমূল নেতা মতিউর রহমান সহ অন্যান্যরা। জানা যায়, আজ এই অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন দল ছেড়ে শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/HJdrPUird1U